• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে ‘মানবতার কবি নজরুল’ শীর্ষক আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা / ৮২৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

নিজস্ব সংবাদদাতা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক ও কবি কথা সাহিত্যিক মোঃ লতিফুল ইসলাম শিবলী বলেছেন, বৈষম্যহীন পৃথিবী গড়তে এবং তরুণসমাজের চেতনা জাগ্রত করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতাই যথেষ্ট। তরুণ প্রজন্মের মধ্যে কাজী নজরুল ইসলামের পরিচিতি আরও প্রসারিত করতে সারা দেশে নজরুল ইনস্টিটিউট কাজ শুরু করেছে। নজরুল কেবল একজন কবি নন, তিনি ছিলেন একজন বিপ্লবী, যিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার গান ও কবিতা আজও তরুণদের প্রাণিত করে। তাই, তার সাহিত্যকর্ম ও সংগ্রামী জীবন সম্পর্কে তরুণ সমাজকে জানাতে হবে। কাজী নজরুল ইসলামের সৃষ্টি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

বুধবার (২৫ জুন) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘মানবতার কবি নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে‌ তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর পরিচালক (উপসচিব) কে‌এম আল-আমীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন।
এছাড়াও বক্তব্য রাখেন, সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম,
নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা, নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক নিরব রায়হান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..