• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায ইজতেমা বন্ধ করার হুশিয়ারী বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ তুরস্কের উদ্দেশে দেশ ছেড়েছেন সাংবাদিক এম সামাদ মতিন ১৭ বছর অনেকেই গার্মেন্টস শিল্প ও শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছেন: দিপু নগরীর দেওভোগ এলাকায় বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন এর শুভ উদ্বোধন তুরস্কে COP31 জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন নারায়ণগঞ্জের সাংবাদিক এম সামাদ মতিন নারায়ণগঞ্জ সদরে ১১ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ঔষধ বিতরণ করেন ডিসি রায়হান কবির শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে বিসিক-ইপিজেডসহ শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি

নারায়ণগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন শনিবার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১০৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মানুষের ভেতর যে মানুষ, পরিচয়ের অতীত যে মানবসত্তা, সেই অনন্তের সন্ধানী মরমী সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে লালন স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জের আয়োজনে ১৭ অক্টোবর ২০২৬ খ্রি., ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে লালনের জীবন, দর্শন ও মানবতাবাদী চেতনা নিয়ে আলোচনা এবং লালনগীতি পরিবেশিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম এবং জেলা কালচারাল অফিসার শারমীন জাহান।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..