জিনিয়া নাট্য সংগঠনের উদ্যোগে ৩টি নাটকের শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এ আয়োজন করে সংগঠনটি।
এসময় জিনিয়া নাট্য সংগঠনের সভাপতি জুয়েল চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন – ফতুল্লা থানা ওলামা দলের আহবায়ক জিলানী ফকির, এস এম ইকবাল রুমি, মাসুমুল হক সোহেল, কবির প্রধান, এম.আর হায়দার রানা, আলমগীর আজিজ ইমন, শাহাআলম ভূঁইয়া, এম এ মালেক।
আনোয়ার হোসেন সজিবের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন ৩ নাটকের পরিচালক ফজলুল হক পলাশ, এম এ মালেক ও জুয়েল চৌধুরী এবং প্রযোজক ফারজানা আক্তার অন্তরা ও কাজল আক্তার ঝর্না।
এসময় বিভিন্ন নাট্য সংগঠনের নেতৃবৃন্দ, কলাকুশলী ও অভিনয় শিল্পীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...