• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
 বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির

নারায়ণগঞ্জ সদরে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

বিডিনিউজ আই ডেস্ক : / ৩২৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

বিডি নিউজ আই, জাহাঙ্গীর হোসেনঃ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলার ২৩টি স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের এককালিন অনুদানের চেক (২৯ হাজার টাকা) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলা কার্যালয় সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু,এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান ও গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজর আলী প্রমূখ।
সভা শেষে ২৩ স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..