• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির এনজেইউ’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

বিডিনিউজ আই ডেস্ক : / ৩১৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
নিহত শাওন

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপি’র সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম শাওন (২৫)। তিনি যুবদল কর্মী বলে জানা গেছে।

তিনি জানান, শাওন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তিনি ফতুল্লা থানা যুবদলের কর্মী ছিলেন। এছাড়া, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যা নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেন তিনি।

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে দলের র‍্যালিতে পুলিশের বাধার পর সংঘর্ষ হয়। এসময় পুলিশ টিয়ারসেল ও গুলি চালায়। এতে শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধসহ আহত হন। আহত শাওনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন বিপুল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শাওনের বুকে একটি গুলির চিহ্ন রয়েছে।

এদিকে সংঘর্ষে আহত হয়েছেন জেলা ছাত্রদল সহ-সভাপতি সাগর সিদ্দিকী, রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা সুলতান, বিএনপি নেতা কবীর শেখ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেক হোসেন, জেলা যুবদলের সদস্য সদচিব মশিউর রহমান রনি, ফরিদ হোসেন সিকদার, এডভোকেট শাখাওয়াত হোসেন সহ শতাধিক নেতাকর্মী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..