• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জ ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব

বিডিনিউজ আই ডেস্ক : / ৩২৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই, জাহাঙ্গীর হোসেনঃ ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম এর অংশ হিসাবে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের চোখ পরীক্ষা, ওজন মাপা এবং উচ্চতা নির্ণয় করা হয়।

সোমবার (২২ আগষ্ট) সকাল থেকে জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুুদে ডাক্তারদের কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার।
আরো উপস্থিত ছিলেন ডাঃ ফরিদ উদ্দিন মিয়া, পরিচালক (স্বাস্থ্য), ঢাকা বিভাগ, জেলা প্রশাসক, মো. মঞ্জুরুল হাফিজ,জেলা সিভিল সার্জন ডাঃ আ.ফ.ম মুশিউর রহমান, উপপরিচালক, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর ডা. মো. সফিকুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস প্রমূখ।
পরে জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়া, নারায়ণগঞ্জ পরিদর্শন করেন এবং ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং স্বাস্থ্য বিভাগের সেবা প্রদানে আরো মনযোগী হওয়ার নির্দেশ প্রদান করেন।

প্রতি বছর ২ বার এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে এ কার্যক্রম গত ২০ আগষ্ট ২০২২ হতে শুরু হয়ে চলবে আগামী ২৬ আগষ্ট ২০২২ পর্যন্ত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..