• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

না.গঞ্জমুখী ২ শতাধিক যানবাহন সাইনবোর্ড থেকে ফেরত

বিডিনিউজ আই ডেস্ক : / ৩২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
সাইনবোর্ড এলাকা থেকে ২ শতাধিক নারায়ণগঞ্জমুখী যানবাহন ফিরিয়ে দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নিজস্ব সংবাদদাতা: সাত জেলায় লকডাউন শুরুর প্রথম দিনে সকাল থেকে নারায়ণগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয় জেলা প্রশাসন ও জেলা পুলিশের টিমগুলো। জেলায় যানবাহন প্রবেশ ও বাহিরে নিরুৎসাহিত করতে দুপুর পর্যন্ত সাইনবোর্ড এলাকা থেকে ২ শতাধিক নারায়ণগঞ্জমুখী যানবাহন ফিরিয়ে দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (২২ জুন) সকাল ছয়টা থেকে লকডাউন শুরু হয়েছে, যা চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) গোলাম রেজা মাসুম প্রধান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় লকডাউন কঠোরভাবে প্রতিপালনের জন্য সাইনবোর্ড এলাকায় জেলার অভ্যন্তরে প্রবেশ ও বের হওয়ায় মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। জেলার অভ্যন্তরে কোন পরিবহন আমরা ঢুকতে দিচ্ছি না। এ পর্যন্ত ২০০ থেকে ২৫০ যানবাহন ঘুরিয়ে দিয়েছি। তবে জরুরি পরিষেবার আওতাভুক্ত কিছু পরিবহন প্রবেশ ও বের হতে দেওয়া হয়েছে।
এর আগে সোমবার (২১ জুন) করোনাভাইরাসের সংক্রমণরোধে নারায়ণগঞ্জ জেলার সার্বিক কার্যাবলী (জনসাধারণের চলাচলসহ) ২২ জুন সকাল ৬টা হতে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। এই সময়ে সবরকম গণপরিবহণ এবং দোকান-পাট বন্ধ থাকবে। সাধারণ চলাচল সীমিত থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন ওষুধ, জরুরি খাদ্য, কৃষি ও শিল্প উপকরণ পরিবহণ লকডাউনের আওতার বাইরে থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..