• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায ইজতেমা বন্ধ করার হুশিয়ারী বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ তুরস্কের উদ্দেশে দেশ ছেড়েছেন সাংবাদিক এম সামাদ মতিন ১৭ বছর অনেকেই গার্মেন্টস শিল্প ও শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছেন: দিপু নগরীর দেওভোগ এলাকায় বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন এর শুভ উদ্বোধন তুরস্কে COP31 জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন নারায়ণগঞ্জের সাংবাদিক এম সামাদ মতিন নারায়ণগঞ্জ সদরে ১১ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ঔষধ বিতরণ করেন ডিসি রায়হান কবির শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে বিসিক-ইপিজেডসহ শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি

না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জাহাঙ্গীর হোসেন / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ঐতিহাসিক ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার  সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সকাল ৯টায় বিদ্যালয় ভবনের সভাকক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমর আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল ইসলাম।

এসময় দেশ ও জাতির মঙ্গল এবং শহীদ রা্ষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের দিবা শাখার ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন।

প্রভাতী শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আখতার জ্যোতির সঞ্চালনায় অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে।

পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..