• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাষাড়ায় পরিবহন স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে লিংক রোড অবরোধ, ডিসি-এসপির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ২য় ও ৩য় ব্যাচের উদ্বোধন করেন ডিসি রায়হান কবির না’গঞ্জে চাঁদাবাজী, খুনোখুনি এবং দেশের অর্থ বিদেশে পাচারের মতো ঘটনা ঘটেছে: মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন নারায়ণগঞ্জে ‘ক’ সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার হাবিবুর রহমান ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় না’গঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে ফ্রি মেডিকেল ও ওষুধ বিতরণ

না’গঞ্জে এইচএসসিতে পাসের হার ৪৫.৭৮ শতাংশ

নিজস্ব সংবাদদাতা / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

এবারের এইচএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় পাসের হার ৪৫ দশমিক ৭৮ শতাংশ। এ পরীক্ষায় অংশ নেওয়া ২২ হাজার ২৩৮ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ১৮২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৮৫ জন।

অন্যদিকে, সমমানের আলিম পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৮৪ শতাংশ। এ পরীক্ষায় ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭২০ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন। শনিবার নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে সরবরাহ করা ফলাফলের বিবরণীতে এ তথ্য জানানো হয়। উপজেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, এইচএসসিতে নারায়ণগঞ্জ সদরে ১২ হাজার ৫৭২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৬৪৩ জন। পাসের হার ৫২ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪৬ জন। বন্দরে ২ হাজার ৭১০ জনের মধ্যে ৮৮১ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৩২ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। সোনারগাঁয়ে ২ হাজার ৪৭৮ জনের মধ্যে ৭৫২ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৩০ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন। আড়াইহাজারে ১ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫৫ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৪৩ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। রূপগঞ্জে ২ হাজার ৫১৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৫১ জন। পাসের হার ৪১ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন। আলিম পরীক্ষায় নারায়ণগঞ্জ সদরে ৩৪৩ জনের মধ্যে ২৫৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৭৫ দশমিক ২১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন। বন্দরে ১৩৩ জনের মধ্যে ৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৫১ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন দুজন। সোনারগাঁয়ে ১৩৭ জনের মধ্যে ১২৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯২ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। আড়াইহাজারে ৯৮ জনের মধ্যে ৬৯ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৭০ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন। রূপগঞ্জে ২৬৪ জনের মধ্যে ১৯৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১২ জন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..