• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
 বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির

নিত্য প্রয়োজনীয় দ্রব্যেমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিশার ফাউন্ডেশনের মানববন্ধন

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৪২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নগরীতে মিশাল ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে গ্যাস, ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানান মানববন্ধনে আসা নেতৃবৃন্দ।

রোববার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মিশাল ফাউন্ডেশনের আয়োজনে এই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মিশাল ফাউন্ডেশনের চেয়ারম্যান নাইম হোসেন মিশাল বলেন- প্রধানমন্ত্রী জনগণের কথা শোনেন। তিনি জনগণের কল্যানের জন্য কাজ করেন। আজকে জনগনের দেয়ালে পিঠ ঠেকে গেছে। মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি চায় না। জনগণ অবৈধ গ্যাস লাইন চায়না। আমরা অবৈধ গ্যাসলাইন বৈধ করে দেয়ার দাবী জানাই। সেই সাথে মানুষ বৈধভাবে গ্যাসলাইন নিয়ে সঠিক ভাবে বিল দিতে চায়। তিতাস ও ওয়াাসার দূর্নিতীগ্রস্থ্য কর্মকর্তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যেন ব্যবস্থা গ্রহণ করেন, আমরা সেই দাবী জানাই।

তিনি আরও বলেন- দ্রব্য মূল্য মানুষের সহনীয় পর্যায়ের বাইরে চলে গেছে। সেই সাথে যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এটা আমাদের অধিকার। আমরা এই অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছি। তাই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা যার যার অবস্থান থেকে প্রতিবাদ করে যাবো।

মানববন্ধনে আরও উপস্থিত ছেলেন- আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, জাহাঙ্গীর কবির পোকন, ডাঃ মোসাদ্দেক আলী সহ সর্বস্তরের জনগণ।

এছাড়াও অন্যান্য বক্তারা এই মানববন্ধনকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। তারাও সহমত প্রকাশ করে বলেন- এই দেশের কিছু মধ্যস্বতি অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য জিনিসের দাম সিন্ডিকেট করে বৃদ্ধি করেন। আর বিশেষ করে রমজান মাস সামনে আসলে তারা এই কাজটা বেশি করেন। তাই আমরা এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য আহবান জানাই।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..