• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

পাগলায় সাংবাদিকদের উপর হামলা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
আহত ফয়সাল।

ফতুল্লা সংবাদদাতা: নারায়ণগঞ্জর ফতুল্লার পাগলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পাগলা বাজার সমিতির বিতর্কিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু ও তার সহযোগীদের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়। মঙ্গলবার (২২ জুন) দুপুরে এই ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন: ফতুল্লা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও উজ্জীবিত ডটকম নিউজ পোর্টালের সম্পাদক সোহেল আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল। আহত ফয়সালের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
সাংবাদিক সোহেল আহম্মেদ জানায়, সরকারি নিষেধাজ্ঞা থাকলেও পাগলা বাজার এলাকার সকল মার্কেট খোলা ছিল। খবর পেয়ে দুপুর ৩টার দিকে সাংবাদিক ফয়সাল, সংবাদ নারায়ণগঞ্জ অনলাইন পত্রিকার সম্পাদক মো. দুলাল ও যুগের সময় অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক সাদ্দাম হোসেন শুভ তথ্য সংগ্রহ করতে যায়। পাগলা বাজারের সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক বাচ্চু, মাসুদ রানা, নজরুল ইসলাম, ইমরান, রুবেল, মনির হোসেনসহ অজ্ঞাতনামা ৮/১০ জন হামলা চালায়। এ সময় ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজিজুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা ওই মার্কেটে অভিযান চালাচ্ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..