• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

প্রশংসায় ভাসছে ‘রিকশা গার্ল’র ট্রেলার

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২ জুন, ২০২১
পরিচালক অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রর একটি দৃশ্য।

‘আয়নাবাজি’ খ্যাত পরিচালক অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটির ট্রেলার সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। মঙ্গলবার মধ্যরাতে ২ মিনিট ১৮ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ প্রশংসা পাচ্ছে দর্শকদের।

ছবির গল্প নাইমা নামের এক কিশোরীর। অভাবের সংসারে বড় হওয়া নাইমা নিজের স্বপ্ন ফুটিয়ে তুলেন রংতুলির ছোঁয়ায়। কিন্তু ছবি এঁকে পেট ভরবে না বলে কটাক্ষ করেন নাইমার মা। হঠাৎ রিকশাচালক বাবা অসুস্থ হয়ে পড়ায় রংতুলির বদলে রিকশার হাতল হাতে তুলে নিতে বাধ্য হয় নাইমা। ছেলের পোশাক পরে নেমে পড়েন জীবনযুদ্ধে।বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত সিমেনার ট্রেলারে এমনটাই দেখা গেছে।

এ বছরই ছবিটি মুক্তি দেওয়া হবে বলে ছবির প্রযোজক এরিক জে অ্যাডামস বুধবার ছবির ট্রেলার প্রকাশের পর জানান। ছবিটির যৌথ প্রযোজক হিসেবে আছেন ফরিদুর রেজা সাগর ও জিয়াউদ্দিন আদিল।

রিকশা গার্লের ভূমিকায় অভিনয় করেছেন নতুন অভিনয়শিল্পী নভেরা রহমান। এছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়াসহ অনেকে।

২২ জুলাই থেকে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিতব্য ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রিমিয়ার হবে।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন শর্ববী জোহরা আহমেদ ও নাসিফ আমিন। শর্বরী প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র অন্যতম চিত্র নাট্যকার।

অমিভাত রেজার দ্বিতীয় ছবি রিকশা গার্লের শুটিং হয়েছে ঢাকা, পাবনা ও গাজীপুরসহ বিভিন্ন স্থানে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..