• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

ফতুল্লার বক্তাবলীতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন / ৭৭০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা মুলক আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী, প্রশ্নত্তোর কুইজ প্রতিযোগীতায় ও পুরষ্কার বিতরন করা হয়।

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বক্তাবলি ইউনিয়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রশিদ আহমেদ রশীদ’র সভাপতিত্বে বক্তাবলি ইউনিয়ন সংলগ্ন কানাই নগর বেকারীর মোড় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক, ইপসা, গ্রাম আদালত প্রকল্প ফিরোজা বেগম।

সঞ্চালনায় ছিলেন উপজেলা কো-অর্ডিনেটর ফরিদা ইয়াছমিন। প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন। ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর সহযোগিতায় এটি বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে ভিডিও প্রদর্শনী, গ্রাম আদালত বিষয়ক প্রশ্নোত্তর, কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বক্তাবলি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাজমুল সরকার, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সাবেক মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে গ্রাম আদালত সম্পর্কিত সচেতনতা বাড়ানোর পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ প্রকল্পের কার্যকারিতা তুলে ধরা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..