• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফতুল্লায় ইসলমী যুব আন্দোলন বাংলাদেশ’র আলোচনা সভা

বিডিনিউজ আই ডেস্ক : / ২৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

বিডি নিউজ আই, জাহাঙ্গীর হোসেনঃ মাওলানা সৈয়দ মোঃ ফজলুল করীম (পীর সাহেব চর মোনাই রহঃ) এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) বাদ এশা নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লিংক রোডস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখা কার্যালয়ে সংগঠনের ফতুল্লা ইউনিয়ন শাখার সভাপতি রুহুল আরমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমাদ সাকি।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মামুনুর রশিদ।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ফতুল্লা থানা শাখার সহ সভাপতি মুহাম্মাদ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ফতুল্লা ইউনিয়ন সভাপতি মো. রুবেল হোসেন ও কতুবপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মাদ মাসুদুর রহমান।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড সাংগঠনিক সভাপতি মো. জুয়েল’র সঞ্চালনায় সভায় সংগঠনের অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন শাখার সহ সভাপতি মো. সম্রাট, রফিকুল ইসলাম নয়ন, নোমান হাবীব, আনোয়ার হোসেন ও মো. কাওছার, রফিকুল ইসলাম, মো. সোহেল ও মো. সুমন প্রমূখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..