• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচ -এর মিলনমেলা

বিডিনিউজ আই ডেস্ক : / ৩২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ সংবাদদাতা: ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচ দীর্ঘ ৩৪ বছর পর প্রথমবারের মত সহপাঠীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) ফতুল্লা পোষ্ট অফিস রোড মজিব প্যালেসে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এ সময় দীর্ঘ ৩৪ বছর পর স্কুল জীবনের সহপাঠীদের পেয়ে একে অপরের প্রতি আবেগ আপ্লুত হয়ে কুশল বিনিময় করেন। পরে দিনভর চলে আনন্দ উল্লাস আর হৈ-হুল্লোড় এবং নানারকম মুখরোচক খাবারদাবার পরিবেশন।

এক পর্যায়ে উক্ত অনুষ্ঠানে এসে যোগদান করেন বিদ্যালের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, প্রাক্তন শিক্ষক মো. সাহাদাৎ হোসেন, মো. আতোয়ার আলী, মো. আব্দুল খালেক, কিরণ বাবু।

এ সময় শিক্ষকদের কাছে পেয়ে তৎকালীন শিক্ষার্থীরা একদিকে যেমন আবেগ আপ্লূত হয়ে পড়েন তেমনি আনন্দিত হন। পরে তারা প্রাক্তন শিক্ষকদের বর্তমান পরিস্থিতি সহ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।

উক্ত অনুষ্ঠানে আরো যোগদান করেন ৮৮ ব্যাচ এর সাবেক শিক্ষার্থী পুলিশ প্রশাসনের ডিআইজি রকফার সুলতানা নয়ন মনি।

এ সময় ডিআইজি নয়ন মনি আবেগ তাড়িত হয়ে অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ এ আয়োজনটি করার কারনে সেই স্কুল জীবনের সহপাঠীদের সাথে আবারো দেখা হলো। যদি এটি করা না হতো তাহলে কর্মব্যস্ততার কারনে হয়তো একসাথে এত সহপাঠীদের সাথে দেখা হতো না। আজ সবাইকে একসাথে কাছে পেয়ে অনেক ভালো লাগছে।

এ সময় তিনি শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করে বলেন, ওনারা আমাদের সন্তানের মত ভালোবেসে পাঠদান করেছেন বিধায় আজ আমরা যার অবস্থানে প্রতিষ্ঠিত হতে পেরেছি। এজন্য তৎকালীন শিক্ষকদের প্রতি সহপাঠীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছি।

পরিশেষে নয়ন মনি সকল সহপাঠীদের উদ্দেশ্য বলেন, আজকের এই বন্ধন যেন আগামী দিনগুলোতেও অটুট থাকে। এছাড়া সহপাঠীদের মধ্যে কেউ বিপদগ্রস্থ হলে তার পাশে দাঁড়াতে হবে। এটি করা না হলে আজকের এই মিলন মেলার কোন স্বার্থকতা থাকবে না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..