• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি আইনের শাসন ব্যাহত করে আইনজীবীদের গ্রেফতারে এড. মাসুমের নিন্দা চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ বন্দর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মো: রায়হান কবির শারদীয় দুর্গোৎসব পারস্পরিক ধর্মীয় সম্প্রীতির অনন্য প্রকাশ : পুলিশ সুপার হাবিবুর রহমান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন শনিবার গাজীপুরে বারি ও ব্রি পরিদর্শন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রূপগঞ্জে দিনব্যাপী বিভিন্ন দপ্তর ও পূজামণ্ডপ পরিদর্শন সহ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনে ডিসি মো: রায়হান কবির সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা

বক্তাবলীতে MPL সিজন-৩ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাজী সাঈদ দেলোয়ার / ১৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর মধ্যনগর যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট MPL সিজন-৩-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাহারুফ মোল্লার সভাপতিত্বে এবং সাহারিয়ার নাদিম সূর্য মোল্লার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. সাইদুর রহমান বাচ্চু ও সালাউদ্দিন মাল।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমাস ভান্ডারী, মোহাম্মদ সফর আলী মোল্লা, হাজী মোহাম্মদ আওলা হোসেন, মোহাম্মদ জসিম বেপারী, আলাউ মাতাব্বর, মোহাম্মদ শহিদ হোসেন মোল্লা, আলম চাঁন মোল্লা, মোহাম্মদ বশির আহম্মেদ, মোহাম্মদ ইমান আলী মোল্লা, মোহাম্মদ আব্বাস আলী, মোহাম্মদ নেয়াজ আলী, মোহাম্মদ রহম আলী মোল্লা, মোহাম্মদ সাঈদ মোল্লা, আব্দুল মান্নান, মোহাম্মদ নবী হোসেন মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে হালিম আজাদ বলেন, “আমাদের এলাকায় খেলার মাঠ সংকটের কারণে ছেলেরা খেলাধুলা থেকে বিমুখ হয়ে পড়ছে। ফলে উঠতি বয়সের অনেক তরুণ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তরুণদের সামাজিক ও সুস্থ কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা সম্ভব।”

তিনি বক্তাবলী ইউনিয়নে কয়েকটি নির্ধারিত খেলার মাঠের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ফাইনাল খেলায় টিম ঢাকা লায়ন্স ও টিম মুন স্টার মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২-১ গোলে টিম মুন স্টারকে পরাজিত করে টিম ঢাকা লায়ন্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আয়োজক, খেলোয়াড় ও স্থানীয় দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..