• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান

বন্দরে দুই মাদকসেবীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

বিডিনিউজ আই ডেস্ক : / ৬১৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
বন্দরে দুই মাদকসেবীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

বন্দর সংবাদদাতা : বন্দরের নূরবাগ এলাকায় ছিনতাই, চুরি, ফিটিংসহ নানা অপকর্মের শেল্টারদাতা ও কিশোর গ্যাং লিডার মাদকসেবী দুই বন্ধুর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। মাদকসেবী রিয়াদ ও তার সহযোগী ফিটিংবাজ রাজনের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী এসকল অপকর্মের প্রতিবাদ করতেও সাহস পান না।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বন্দর নূরবাগ এলাকার একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দিনে ফিটিংবাজি ও রাতে ছিনতাই ও চুরি সহ নানা অপকর্মের শেল্টার দিয়ে আসছে তারা। রাস্তায় সাধারণ মানুষকে আটকে তাদের সর্বস্ব ছিনিয়ে নেয় এ দুই বন্ধু। এছাড়াও কিশোর গ্যাং লিডার রিয়াদ ও রাজনের হাতে রাতের আধারে রাস্তায় মোবাইল ছিনতাইয়ের পর ছিনতাইকৃত মালামাল আসে এবং ভাগ-বাটোয়ারা করেন তারা। কিশোর গ্যাং লিডার রিয়াদ ও রাজনের এসকল অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী। কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদেরকে মারধর সহ মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দিবে বলে হুমকি দিয়ে থাকে।

এ ব্যপারে এলাকাবাসী দুই মাদকসেবী রিয়াদ ও তার সহযোগী রাজনকে গ্রেফতারের জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..