• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীবন আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইয়র্ক বইমেলায় রেহমান সোবহান প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ নারায়ণগঞ্জে ড্যাব’র মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও ফয়েজ উদ্দিন

বাংলাদেশ পোষ্ট অফিস কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
নারায়ণগঞ্জ জেলা শাখার বাৎসরিক সাধারন সভা

নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর প্রাঙ্গনে গত ১৪ জুন বাংলাদেশ পোষ্ট অফিস কর্মচারী ইউনিয়ন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা ও নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর জেলা শাখার উদ্যোগে বাৎসরিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, বাংলাদেশ পোষ্ট অফিস কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় সংস্থার নেতৃবৃন্দের সংবর্ধনা ও জেলা শাখার বাৎসরিক সাধারন সভা জেলা শাখার সভাপতি ছদরুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরে অনুষ্ঠিত হয়। সাধারন সভার পূর্বে নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় সংস্থা থেকে আগত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা পর্ব শেষে বাংলাদেশ পোষ্ট অফিস কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর জেলা শাখার সাধারন সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোষ্ট অফিস কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংস্থার সভাপতি মোঃ মোসলেম হালদার, প্রধান অতিথির আসন অলংকৃত করেন কেন্দ্রীয় সংস্থার সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্থার নির্বাহী সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোষ্ট অফিস কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ রবিউল ইসলাম জোয়ার্দার। মিথুন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পোষ্ট অফিস কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর জেলা শাখার সাধারন সম্পাদক মেহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিয়া,মনসুর বিল্লাল,কাজী আতিকুর রহমান, জহিরুল ইসলাম, ইমতিয়াজ ভূঁইয়া, আলী আফজাল খান, ও জহিরুল ইসলাম প্রমূখ। বাংলাদেশ পোষ্ট অফিস কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর জেলা শাখার সকল নেতৃবৃন্দ ও সদস্যরা এসময় উপস্থিত থেকে অনুষ্ঠানকে স্বার্থক করে তুলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ক্বারী মোঃ এমদাদুল হক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..