• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বি ডাব্লিউ সি এন -এর সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

বিডিনিউজ আই ডেস্ক : / ২৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

বিডি নিউজ আই,  বিজ্ঞপ্তি: বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ(বি ডাব্লিউ সি এন) -এর নিয়মিত ‘সাহিত্য আড্ডা’ মাসের ২য় শুক্রবার ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় চাষাড়া রামবাবুর পুকুরপারস্থ রূপান্তর লিভিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কথাসাহিত্যিক ফরিদুল মাইয়ানের সভাপতিত্বে সাহিত্য আড্ডায় মূখ্য আলোচক ছিলেন কবি দীপক ভৌমিক, কবি ও ছড়াকার মোহাম্মদ নেয়ামত উল্লাহ , কবি ও চিত্রকর শাহ্ আলম, কবি শফিকুল ইসলাম আরজু।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহবায়ক কবি কাজী আনিসুল হকের সঞ্চালনায় কবি জীবননান্দ দাসের প্রবন্ধ ‘কবিতার কথা’ পাঠ করেন ছড়াকার ইকবাল হোসেন রোমেছ। এছাড়াও স্বরচিত কবিতা পাঠ করেন সুমন সরকার, এম নাজমুল হাসান, এজাজ সানোয়ার, সাথী, পারভিন আক্তার, মাহফুজা আক্তার, সামিয়া রহমান প্রমুখ।
উক্ত সাহিত্য আড্ডায় মাননীয় প্রধানমন্ত্রী প্রাবন্ধিক শেখ হাসিনা, জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, মুক্তিযোদ্ধা কবি আল -আশরাফ বিন্দু, কবি কাজী আনিসুল হক, কবি মিথুন খান, নির্মাতা আদিত্য রূপু, সাংবাদিক ওয়ারদে রহমান সহ সেপ্টেম্বর মাসে জন্ম গ্রহন করা সকল লেখকদের জন্মউৎসব পালন করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..