• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

মগবাজারে বিস্ফোরণে পুলিশের সাত সদস্যের তদন্ত কমিটি

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
বাংলাদেশ পুলিশ লোগ।

বিডি নিউজ আই: রাজধানীর মগবাজারে বিস্ফোরণে ৬ জন নিহত ও ৫২ জন আহত হওয়ার ঘটনায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম-বারকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আয়ুব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (২৮ জুন, ২০২১) এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিআইডির বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক), সিটি-এসবির বিশেষ পুলিশ সুপার (পূর্ব), অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার (বোম্ব ডিসপোজাল ইউনিট), এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়নের সহ অধিনায়ক, ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও বিস্ফোরক পরিদপ্তরের উপপ্রধান বিস্ফোরক পরিদর্শক।

তদন্ত কমিটিকে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২৮ জুন) বেলা ১১টায় মগবাজার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) এই তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন। তারই প্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..