• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখ শুনে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন মানবিক ডিসি জাহিদ সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক,পরিদর্শন কালে খুব শীঘ্রই উদ্বোধন :মোহাম্মদ আবদুর রউফ সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে যশোরে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং, যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ ফতুল্লায় ৬ দিন ধরে নিখোঁজ যুবক মিনহাজ শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাদক আসক্ত ছেলের অত্যাচারে পিতা অকিল উদ্দীন ভূঁইয়া অতিষ্ট

নিজস্ব সংবাদদাতা / ২০২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী শিমুলপাড়া এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। এ ঘটনায় দুইজন গুরুতর আহতসহ অন্তত পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায় , ৩ই জুলাই রাত আনুমানিক ৯ টার দিকে ঘটনার সূত্রপাত মাদক বেচাকেনা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে। অকিল উদ্দিন ভূঁইয়ার ছেলে আলী ইউসুফ ভূইয়া সম্রাট মাদক ব্যাবসায়ী নাদিমের কাছ থেকে ১ হাজার ২০০ টাকার মাদক কিনতে গিয়ে ৪০০ টাকা কম দেওয়ার প্রস্তাব দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সম্রাট ঘটনাস্থল ত্যাগ করে ইরফান ও তার সহযোগীদের নিয়ে বিহারি ক্যাম্প এলাকায় যান এবং নাদিমের সহযোগী আলামিনকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় নাদিমের পক্ষের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা একপর্যায়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে পাঁচ থেকে ছয় জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এলাকাবাসী জানায়, নারায়ণগঞ্জে প্রতিনিয়ত মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, আধিপত্য বিস্তার এবং সহিংসতার ঘটনা ঘটছে। মাদক কারবার নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারণে আমরা এলাকায় স্বাভাবিক জীবন – যাপন করতে পারি না ।
তারা আরও জানান ,অকিল উদ্দিন ভূঁইয়া ৬ নম্বর ওয়ার্ড বি এন পি`র সভাপতি হওয়ায় তাঁর ছেলে বিভিন্ন অভিযোগের পরও প্রভাবের কারণে পার পেয়ে যাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, কার্যকর সামাজিক নিয়ন্ত্রণ ও তদারকির অভাবে এলাকার অনেক তরুণ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছেন। কিছু প্রভাবশালী ব্যক্তি ও স্থানীয় নেতার মাদক ব্যবসায় সম্পৃক্ততার কারণে এ অবস্থা আরও জটিল হয়ে উঠেছে এবং এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হচ্ছে।

বি এন পি`র এক নেতা জানান , “কিছু নেতার কর্মকাণ্ডের কারণে প্রতিনিয়ত আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, আমরা চাই, অপরাধী যে-ই হোক না কেন, আইনের আওতায় এনে তার প্রাপ্য শাস্তি নিশ্চিত করা হোক।”

ঘটনার বিষয়ে অকিল উদ্দিন ভূঁইয়ার সাথে মুঠোফোন যোগযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “সংঘর্ষের ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থলে একটি পুলিশ টিম পাঠাই। তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে। পরবর্তীতে পুলিশ অভিযোগ পেলে প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..