• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

মানবিক সেবা’য় মানবাধিকার সংগঠনের ভূমিকা বিষয়ক আলোচনা

নিজস্ব সংবাদদাতা / ২৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

নিজস্ব সংবাদদাতা : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা” আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন” -এর নারায়ণগঞ্জ জেলা কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে মানবিক সেবায় মানবাধিকার সংগঠনের ভূমিকা বিষয়ক আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

২৪ মে শনিবার বিকেলে নগরীর চাষাড়া সমবায় মার্কেটে শ্রমিক জাগরণ মঞ্চ এর কার্যালয়ে  এ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু’র  সভাপতিত্বে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য  সাংবাদিক উত্তম কুমার সাহা , শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নাঃগঞ্জ জেলা কমিটির  প্রধান উপদেষ্টা  সাংবাদিক এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ।
বক্তব্যে সকলেই তাদের মতামত তুলে ধরে বলেন, দেশ ও জনকল্যাণে সকলেই সংগঠনের মাধ্যমে নিজেকে  স্বেচ্ছাসেবী হিসেবে নিঃস্বার্থ ও নিরলস ভাবে  কাজ করবেন। এ ছাড়াও  অসহায়, অধিকার বঞ্চিত  ও দরিদ্র মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।  পরিবেশ সুন্দর রাখতে ও দূষণ মুক্ত সমাজ গড়ে তুলতে সাধারণ মানুষের মাঝে সামাজিক  সচেতনতা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করবে।
এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সভাপতি পিয়াশা বেগম,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ সাধারণ সম্পাদক অর্ক প্রধান,মহিলা বিষয়ক সম্পাদক এড.মনি গাঙ্গুল,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জাহিদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক শাকিলা ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাবেয়া খন্দকার রিয়া,আইন বিষয়ক সম্পাদক এড. শারমিন আক্তার রেখা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আফরোজা আক্তার,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নাসিম উদ্দিন , নির্বাহী সদস্য শুক্কুর মাহমুদ জুয়েল, এস,এ বিপ্লব ও উজ্জ্বল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..