• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

যশের সঙ্গে সম্পর্কের স্বীকারোক্তি দিলেন নুসরাত

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১

টলিউড তারকা নুসরাত জাহান ও যশ দাশগুপ্তকে নিয়ে বেশ ক’মাস ধরেই গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, স্বামীর সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায় যশের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান নুসরাত। এ ঘটনায় নুসরাতকে ডিভোর্স দেওয়ার পথে স্বামী নিখিল জৈন। এরকম কানাঘুষা চললেও এতদিন মুখ খুলেননি কেউ। তবে এবার অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত নিজেই তা প্রকাশ্যে আনলেন।

গতকাল সোমবার টাইমস অব ইন্ডিয়ার কলকাতা সংস্করণ কলকাতা টাইমসের এক সংবাদে বলা হয়েছে, ‘যশের সঙ্গে ডেট করছেন নুসরাত’। সংবাদটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ারও করেছেন এ অভিনেত্রী। এখন প্রশ্ন উঠেছে, তবে কি স্বামীর সঙ্গে ডিভোর্সের আগেই যশের সাথে ডেট বিষয়টি মেনে নিলেন নুসরাত? কেননা নুসরাত নিজেই প্রতিবেদনের সেই অংশ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে। এতেই চোখ কপালে উঠেছেন নেটিজেনদের। এখানেই শেষ নয়, দু’জনের মনের বাগানে যে ভালোবাসার ফুল ফুটেছে তা নানাভাবে বুঝিয়ে দিচ্ছেন দু’জনেই।
এর আগে, চলতি বছরের শুরু থেকে গণমাধ্যমের শিরোনামে এসেছেন এ তারকা জুটি; তাদের প্রেমের গুঞ্জন নিয়ে গণমাধ্যমে বিস্তর চর্চা হলেও তারা একে অপরকে ‘শুধুই সহকর্মী’ বলেই এড়িয়ে গেছেন। উল্লেখ্য, ব্যবসায়ী নিখিলকে ভালোবাসেই বছর দু’য়েক আগে বিয়ে করেছিলেন নুসরাত। সামনেই অভিনেত্রীর দ্বিতীয় বিবাহবার্ষিকী।

কিন্তু বিয়ের দেড়-বছরের মাথাতেই দাম্পত্য সম্পর্কে বিরাট ফাটল ধরেছে। আইনিপথে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন কিনা তা স্পষ্ট না হলেও নুসরাতের জীবনে এখন নিখিল অতীত। আর সেই অতীত ভুলে যশের হাত ধরেই কি নতুন জীবনে পা রাখতে চলেছেন নায়িকা? যুগলের সোশ্যাল মিডিয়া দেখলে অবশ্য সকলেই তেমনটাই বলছেন। (হিন্দুস্তান টাইমস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..