• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরিতে অভিযানে কারাদণ্ডসহ ৫ লক্ষ টাকা জরিমানা

বিডিনিউজ আই ডেস্ক : / ২৯১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের গোদাইলঘাটে অবস্থিত রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ । সোমবার ১৯ মে অভিযানকালে বিপুল পরিমাণ রি-ইউজড স্ট্যাম্প এবং নকল স্ট্যাম্প উদ্ধারসহ সিগারেট উদ্ধার করা হয়। ফ্যাকটরিকে ৫,০০,০০০ ( ৫ লক্ষ ) টাকা জরিমানা করা হয় এবং কোম্পানির ভ্যাট অফিসারকে ১৪ দিনের কারাদণ্ড দেয়া হয় পেনাল কোড ১৮৬০ এর ২৬২ ধারায়। একই সাথে ১৪০০০ প্যাকেট সিগারেট (১৪০০০০ শলাকা ) এবং প্রায় ২১ লক্ষ রিউজড স্ট্যাম্প উদ্ধার করে ডিসপোজ করা হয় এবং ফ্যাক্টরি সিলগালা করা হয়।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে চালুকৃত উক্ত ফ্যাক্টরি দৈনিক প্রায় ০৬ লক্ষ টাকা করে মাসিক প্রায় ০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল । ৫০% অর্জিনাল স্ট্যাম্প এবং বাকি ৫০% রিইউজড স্ট্যাম্প দিয়ে তারা সিগারেট বিক্রি করে আসছিল । এর আগে ২০২৩ সালে এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত হয় এবং একই অভিযোগে সিলগালা করা হয় ।সিলগালার ০৭ দিন পরেই এটি পুনরায় চালু করা হয়েছিল ।
অভিযানকালে র‍্যাব-১১, ডেপুটি কমিশনার অফ কাস্টমস, সহকারী পরিচালক ( ভোক্তা অধিকার) , পুলিশ ও আনসার ব্যাটালিয়ন উপস্থিত ছিল ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..