• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

রুপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবাদী

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
বাংলাদেশ মহিলা পরিষদ এর লোগ।

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রুপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জন শ্রমিক নিহত ও অনেকে আহত হয়েছেন, এই ঘটনায় অদ্য ১২.৭.২০২১ তারিখ দুপুর ১২ টায় এক প্রতিবাদী কর্মসুচী পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা।

করোনা কালিন লকডাউনের কারণে জেলা নেতৃবৃন্দ স্ব স্ব অবস্থানে থেকে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় ৩ দফা দাবী সম্বলিত হাতে লেখা পোষ্টার হাতে নিয়ে নেতৃবৃন্দ দাঁড়িয়ে প্রতিবাদ জানান। দাবী সমুহ- ১. অগ্নিকাণ্ডে নিহত ও আহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে, ২. আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, ৩. কারখানা কর্তৃপক্ষের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে ।

জেলা কমিটির পক্ষে সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সাধারণ সম্পাদক এড্ হাসিনা পারভীন, সাবেক সভাপতি আনজুমান আরা আসকির, সহ-সভাপতি রীনা আহমেদ, জেলা কমিটির উপদেষ্টা মাসুদা সুলতানা, সহ-সাধারন সম্পাদক রহিমা খাতুন, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, আন্দোলন সম্পাদক শোভা সাহা, প্রশিক্ষণ সম্পাদক তড়িতা সাহা, সমাজ কল্যাণ সম্পাদক রওশন আরা পারুল, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক লায়লা ইয়াসমিন, জেলা সদ্স্য রওনক রেহানা বুলবুলি ও সুরাইয়া আক্তার, শহর সমাজকল্যাণ সম্পাদক রোজী আবেদিন, বন্দর শাখার সাধারণ সম্পাদক রীতা খানম, গোদনাইল সাধারন সম্পাদক রোকেয়া খাতুন, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, তরুণী সদস্য নীলা আহমেদ ও সুমি সরকারসহ আরো অনেকে অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..