• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

রূপগঞ্জে দুই ইউপিতে ৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ মে, ২০২১
রূপগঞ্জ ইউনিয়ন ও ভোলাব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট ঘোষণা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন ও ভোলাব ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের প্রায় ৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ মে) রূপগঞ্জ ইউনিয়ন ও ভোলাব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট ঘোষণা করা হয়।
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ৩ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার ৮০০ টাকা ঘোষণা করেন চেয়ারম্যান মো. ছালাউদ্দিন ভূঁইয়া। এর মধ্যে রাজস্ব আয় থেকে আসবে ১৬ লাখ ৮৫ হাজার ২০০ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা। বাজেটের সার্বিক উদ্ধৃত ধরা হয়েছে ১৬ লাখ ৭১ হাজার ৯০০ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মশিউর রহমান তারেক, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন, বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহসভাপতি ও ইউপি সদস্য মো. রমজান আলী, ইউপি সচিব হাবিবুল্লাহ মিয়া প্রমুখ।
অপরদিকে রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের ৩ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু। এতে ব্যয় ধরা হয়েছে মোট ২ কোটি ৯৪ লাখ ৭ হাজার ১০০ টাকা ও উদ্ধৃত রয়েছে ১২ লাখ ৭২ হাজার ৪০০ টাকা।
এ সময় ইউনিয়ন পরিষদের সচিব মেহেরুল্লাহ মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শরিফ মিয়া, সুনীল চন্দ্র সাহা, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, ফারুক মিয়া, বাদশা মোল্লা, এমরান হোসেন রিপন প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..