• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

রূপগঞ্জে লকডাউনে কঠোর অবস্থানে শাহ্ নুসরাত জাহান

বিডিনিউজ আই ডেস্ক : / ৪০০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

তানজিলা : সারাদেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জেও কঠোর লকডাউন পালিত হচ্ছে। উক্ত লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান। তিনি লকডাউনের প্রথম দিন থেকে শুরু করে তৃতীয় দিনেও উপজেলার প্রতিটি এলাকার বিভিন্ন হাট-বাজার, রাস্তা-ঘাট ঘুরে ঘুরে মানুষকে সচেতন করাসহ রাস্তায় বের হওয়া মানুষদের নানাভাবে জিজ্ঞাসাবাদ করছেন। ব্যতয় হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
শনিবার (৩জুলাই) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কঠোর লকডাউনে দূরপাল্লা ও স্থানীয় রুটের বাস-থ্রি হুইলার এবং বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। তবে রাস্তায় কিছু রিকশা, মোটরসাইকেল এবং পণ্যবাহী যানবাহন চলাচল করছে। কেউ কেউ জরুরি প্রয়োজনে রাস্তায় বের হলেও কিছু মানুষ রাস্তায় বেড়িয়েছেন কৌতুহলি হয়ে লকডাউনের অবস্থা দেখতে। তাদের অনেকেই ব্যবহার করেননি মাস্ক। যদিও লকডাউন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
অভিযান পরিচালনাকালে শাহ্ নুসরাত জাহান জানান, উপজেলার বিভিন্ন জায়গায় পুলিশ চেক পোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে পুলিশ সদস্যরা রিকশা যাত্রীসহ পথচারীদেরকে বাড়ি থেকে বের হওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করছেন। আর যাদের মাস্ক নেই তাদের মাস্ক পড়তে বাধ্য করছে। আর লকডাউনে রাস্তায় বের হওয়া মানুষ পুলিশকে নানা অজুহাত দিচ্ছে। তবে লকডাউনের চিত্র অনেকটাই সন্তোষজনক। এজন্য রূপগঞ্জবাসীকে ধন্যবাদ জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..