• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

লিংক রোড থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৯১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
অজ্ঞাত যুবক

নারায়ণগঞ্জ ফতুল্লার ভুইঘরে ঢাকা- নারায়ণগঞ্জ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ভুইগড় কাজীপাড়া বাসস্ট্যান্ডে রোড ডিভাইডারের সাথে পড়ে থাকা অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারনা এটা একটি সড়ক দুর্ঘটনা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, রাত্রিকালীন ডিউটি করার সময় সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার উপরে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখতে পান।পরে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত পূর্বক ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, সোমবার রাতের দুইটার পূর্বের কোন এক সময়ে অজ্ঞাতনামা কোন যানবাহনের সাথে ধাক্কা খেয়ে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে। নিহতের পরিচয় শনাক্তের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..