• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী

শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণে জেলা প্রশাসকের আশ্বাস: “শহিদরা আমাদের গর্ব, তাঁদের পরিবার আমাদের পরিবার”

নিজস্ব সংবাদদাতা / ৭৯২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো “বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ জেলার শহিদ পরিবার”দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

শুক্রবার ৬ জুন এ মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হুসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীবৃন্দ। অনুষ্ঠানে শহিদ পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “শহিদরা অকুতোভয় বীর। তাদের আত্মত্যাগে আজ আমরা একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতে পারি। শহিদদের পরিবারের পাশে জেলা প্রশাসন সবসময় ছিল, আছে এবং থাকবে।” তিনি আরও বলেন, “শুধু ঈদ নয়, যেকোনো প্রয়োজনে শহিদ পরিবার যেন জেলা প্রশাসনের পাশে পায় — সেটিই আমাদের অঙ্গীকার।”

অনুষ্ঠানটি এক হৃদয়স্পর্শী আবহ তৈরি করে উপস্থিত সকলের মাঝে। শহিদ পরিবারের সদস্যগণ জেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..