• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শান্তিপূর্ণ নিরপেক্ষ পরিবেশে নির্বাচন উপহার দেওয়ায় জেলা প্রশাসককে জেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃতজ্ঞতা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৯০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করায় নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলার সকল‌ রাজনৈতিক নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জেলার বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি,গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধ দিয়ে অবাধ, সুষ্ঠু সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রায়হান কবিরকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এবারের নির্বাচন আয়োজনকে ‘মহা সাফল্য’ হিসেবে আখ্যায়িত করে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর ও সুশৃঙ্খল নির্বাচন হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ আছে। পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও সশস্ত্র বাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে বলেও তাঁরা উল্লেখ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা, পরামর্শ ও সমর্থন প্রদানের জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সকল সামরিক ও আধা-সামরিক বাহিনী, বেসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, নির্বাচন বিভাগ, সকল সরকারি-বেসরকারি দপ্তর, বিজ্ঞ বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, নির্বাচন কাজে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সুপ্রিয় সাংবাদিকগন, সম্মানিত প্রার্থীগণসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

সকলের অকুণ্ঠ সহযোগিতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ফলে নারায়ণগঞ্জ জেলার নির্বাচন ছিল ইতিহাসের অন্যতম অভিনব, উৎসবমুখর, সুষ্ঠু, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও রক্তপাতহীন—যা সর্বজন প্রশংসিত হয়েছে এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পেয়েছে। এ সফলতা সম্মিলিত প্রচেষ্টারই ফল বলে দাবি করেছেন জেলা প্রশাসক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..