• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে বিডাব্লিউসিএন-এর শুভেচ্ছা ও অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি / ৪৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ জন্য মনোনীত জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে জানাই বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ(বিডাব্লিউসিএন) -এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ।

গতকাল সোমবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।
বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানাযায়, পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ , অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর সভাপতি কাজী আনিসুল হক স্বাক্ষরিত এক বার্তায় জানান, নারায়ণগঞ্জ জেলার ভূমিপুত্র, প্রখ্যাত কবি ও সাহিত্যিক হাসান হাফিজ শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করায় আমরা গভীর আনন্দ ও গর্ব অনুভব করছি।
তিনি বলেন, এই অর্জন কেবল একজন সাহিত্যিকের ব্যক্তিগত সম্মান নয়; এটি নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গনের সম্মান। শিশু-কিশোরদের জন্য মানসম্পন্ন ও মূল্যবোধনির্ভর সাহিত্য রচনার মাধ্যমে হাসান হাফিজ যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, বাংলা একাডেমির এই স্বীকৃতি তারই যথাযথ মূল্যায়ন। বার্তায় তিনি বাংলা একাডেমির সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হাসান হাফিজের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাহিত্যসাফল্য কামনা করেন। এছাড়াও পুরস্কারের জন্য মনোনীত কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিসসহ সকলকে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..