• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

সাংবাদিক রিয়াজের উপর সন্ত্রাসী হামলা

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
সাংবাদিক রিয়াজ হোসেন।

রূপগঞ্জ সংবাদদাতা: দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার রূপগঞ্জ উপজেলার স্টাফ রিপোর্টার মো. রিয়াজ হোসেন (৩৮) অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ জুন) রাত সোয়া ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকার নিজ বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটায়। সাংবাদিক রিয়াজ হোসেন খাঁপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে।
সহকর্মী দৈনিক মানবজমিনের রূপগঞ্জ স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন জয় জানান, গত সোমবার রাতে ঢাকায় লুৎফর রহমান মুন্না নামের তাদের এক ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান থেকে রিয়াজ হোসেন ও জয়নাল আবেদীন জয় একটি প্রাইভেটকার যোগে কাঞ্চনের বাড়িতে ফিরছিলেন। রাত প্রায় সোয়া ১২টার দিকে কাঞ্চন বাজারের ডিস অফিসের সামনে বাড়ির কাছাকাছি রিয়াজ হোসেনকে নামিয়ে দিয়ে চলে যান তিনি। এরপর ওই ডিস অফিসের সামনে থেকে নিজ বাড়ি খাঁপাড়ায় যাওয়ার পথে বাড়ির কাছাকাছি পৌছালে সন্ত্রাসীরা সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলা চালায়। রিয়াজ হোসেনের আত্মচিৎকারে পরিবারসহ আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে সুফী দায়েমুদ্দিন হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় রিয়াজকে ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন। তবে, এখনও সাংবাদিক রিয়াজ আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনর উপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..