• সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

বিডিনিউজ আই ডেস্ক : / ৩১৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দরে সাংবাদিক গোলাম রাব্বানী হত্যা মামলার প্রধান এজাহারনামীয় পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর নাম পিয়াল (৩২)। সে সোনারগাঁও উপজেলার হাবিবপুর এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২ আগস্ট সোনারগাঁ খাসনগর দিঘীরপাড় এলাকায়, পূর্ব শত্রুতাবশতঃ আসামী পিয়াল ও তার অন্যান্য সহযোগীরা পরষ্পর যোগসোজশে, সাংবাদিক গোলাম রাব্বানীকে বাসা থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। লাশ গুম করার উদ্দেশ্যে দিঘীর পানিতে ফেলে দেয়। এই মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানীর স্ত্রী মোছা. আখিনুর (৩৪) বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই পিয়াল আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..