• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

সুইডেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৬২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন।

বিডি নিউজ আই ডেস্ক:পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার এক সপ্তাহ পর পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন। সোমবার দেশটির পার্লামেন্টের স্পিকার আন্দ্রিয়াস নোরলেনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এমপিদের ভোটে ক্ষমতাচ্যুত হলেন।

গত ২১ জুন সুইডেনের পার্লামেন্টে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি নেতৃত্বাধীন সরকারের বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা ভোট দেওয়ায় সরকারের পতন ঘটে। পার্লামেন্টের ৩৪৯ জন সদস্যের মধ্যে ১৮১ জন প্রস্তাবের পক্ষে ভোট দেন। ভোটদানে বিরত ছিলেন ৫১ জন। সুইডিশ ইতিহাসে প্রথমবারের মতো কোনও প্রধানমন্ত্রী সংসদের ভোটাভুটিতে হেরে যান।
লোফভেন পদত্যাগ করায় এখন দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন স্পিকার আন্দ্রিয়াস নোরলেন। আগামী বছরের সেপ্টেম্বরে সুইডেনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।(রয়টার্স)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..