• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

সোনারগাঁয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

বিডিনিউজ আই ডেস্ক : / ২৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমানের (৮৯) দাফন সম্পন্ন করা হয়েছে। আজ শনিবার দুপুরে সোনারগাঁওয়ে সাদীপুর ইউনিয়নের বরাব গ্রামে নামাজের জানাজা শেষে মদনপুর কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শনিবার ভোর ৫টায় সোনারগাঁওয়ে সাদীপুর ইউনিয়নের বরাবস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমানের দাফন পূর্বে তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান গার্ড অব অনার প্রদান করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনি, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রশিদ মোল্লা, তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. জাকির হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান দীর্ঘদিন যাবত কিডনি ও লিভার রোগ সমস্যায় ভুগছিল বলে জানিয়েছেন তার ছোট ছেলে সাদিপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল জাকির। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..