• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

সোনারগাঁয়ে গ্যাস সংযোগের দাবিতে সড়ক অবরোধ

বিডিনিউজ আই ডেস্ক : / ৪২৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
মোগরাপাড়া চৌরাস্তা থেকে বারদী সড়কে পাইপ ও চেয়ার টেবিল বসিয়ে বন্ধ করে দেয় এলাকাবাসী।

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার একাংশে বৈধ গ্যাস সংযোগের দাবিতে মোগরাপাড়া চৌরাস্তা থেকে বারদী সড়কে পাইপ ও চেয়ার টেবিল বসিয়ে অবরোধ করে বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।

সোমবার (২১ জুন) বিকেল ৪টার দিকে দৈলেরবাগ এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জোনাল অফিসের সামনে এ সড়ক অবরোধ করে। এতে কয়েক হাজার নারী পুরুষ গ্যাস বিল পরিশোধের রিসিট বই নিয়ে অংশ নেন। ফলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথ ব্যবহারের ফলে যানবাহনের চাপে অপর সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না ও সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের দ্রুত সংযোগের ব্যবস্থা করার আশ্বাস দিলে ৬ টার দিকে অবরোধ তুলে নেয়।

বৈধ গ্রাহকদের দাবি, তিতাস কর্তৃপক্ষ বিনা নোটিশে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে বৈধ গ্যাস লাইন সংযোগ বন্ধ করে দিয়েছে। ফলে সোনারগাঁ পৌর এলাকার একাংশের প্রায় ৮ হাজার পরিবার রান্নাবান্না বন্ধ হয়ে যায়। বৃষ্টিতে ভিজে অনেক কষ্টে মাটির চুলায় রান্না করতে হচ্ছে। দ্রুত বৈধ গ্যাস সংযোগের দাবি জানান অবরোধকারীরা।

উল্লেখ্য, গত ৫ জুন দুপুর থেকে দৈলেরবাগ জোনাল অফিস থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাপ্লাই ইউনিট থেকে কোন নোটিশ ছাড়াই সোনারগাঁ পৌরসভার একাংশের অবৈধ গ্যাসের সংযোগের পাশাপাশি বৈধ গ্যাস সংযোগে গ্যাস সাপ্লাই বন্ধ করে দেয়। ফলে পৌর এলাকার ৮ হাজার পরিবার ভোগান্তিতে পড়েন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..