• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

সোনারগাঁয়ে দলিল লেখকের লাশ, প্রধান আসামী গ্রেফতার

বিডিনিউজ আই ডেস্ক : / ২৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

বিডি নিউজ  আই, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ বাড়ির টয়লেট থেকে উলঙ্গ অবস্থায় মোশারফ হোসেন নামের এক দলিল লেখকের লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি নিহতের স্ত্রীর পরকীয়া প্রেমিক মো. রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজার এলাকা থেকে তাকে সোনারগাঁ থানা পুলিশ গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠায়।

এ ঘটনায় নিহতের ভাই সোলায়মান বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা মামলা দায়ের করেন।

পরে এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ন্ত্রী শাহিনুর আক্তারকে গ্রেফতার করে পুলিশ। পরদিন নিহতের স্ত্রী আদালতে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন।

জবানবন্দীতে তিনি জানিয়েছেন, পরকীয়া প্রেমিক রিপনকে রাত ২টার দিকে শাহিনুর আক্তার ঘরের জানালা দিয়ে ঘরে ঢোকান। মোশারফকে ঘুমন্ত অবস্থায় শাহিনুর ও রিপন মিলে বৈদ্যুতিক শক দিয়ে নিস্তেজ করে। পরে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে রিপন পালিয়ে যায়।

এলাকাবাসীর দাবি, নিহতের স্ত্রী তার পরকিয়া আড়াল করতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। পরকীয়ার কারণে আগেও একাধিক ছেলের সঙ্গে নিহতের স্ত্রী পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, মোশারফ হত্যাকাণ্ডে পরকীয়া প্রেমিক প্রধান আসামি রিপনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে নিহতের স্ত্রী আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..