• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা

পর্তুগালে বাংলাদেশি বংশোদ্ভূত শিশুদের কণ্ঠে দেশের সৌন্দর্যের গল্প

বিডিনিউজ আই ডেস্ক : / ১৩৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২ জুন, ২০২১
পর্তুগালে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত দুই শিশু ।

পর্তুগালে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত দুই শিশু শিক্ষার্থী বাংলাদেশের অবস্থান এবং পর্যটন নির্ভর প্রাকৃতিক সৌন্দর্য উপস্থাপন করে। দেশটির রাজধানী লিসবনের প্রাণকেন্দ্র আরোইশে স্থানীয় এবং বিভিন্ন দেশের শিশু কিশোরদের নিয়ে পরিচালিত বিদ্যাপাঠ “ইসকলা নুমেরোউ দে লিসবোয়া” বিদ্যালয়ে ১ জুন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিশু দিবসের অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী তাসবি ফাতেমী বাংলাদেশের ভৌগলিক অবস্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য বাংলায় উপস্থাপন করেন এবং অপর প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ফারিয়াল আহমেদ পাটোয়ারী তা পর্তুগিজ ভাষায় অনুবাদ করে সকলের উদ্দেশ্যে তুলে ধরেন। এছাড়াও বিদ্যালয়ের পর্তুগিজ অন্যান্য বিভিন্ন বয়সের শিশু কিশোররা ছড়া, গান এবং বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্রের অভিনয়ের মাধ্যমে নাটক চিত্রায়িত করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিসবন সিটি কর্পোরেশনের মেয়র ফার্নান্দো মেদিনা, স্থানীয় জোন্তা আরোইশের প্রেসিডেন্ট মারগারিদা মার্টিন্স, বিদ্যালয়ের গ্রুপের ডিরেক্টর লরিন্ডা পেরেইরা এবং বিখ্যাত পর্তুগিজ লেখিকা ইসাবেল আলসাদা সহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ মিশ্র সংস্কৃতির এই বিদ্যালয়ের বিভিন্ন ব্যতিক্রমী শিক্ষাদানের কর্মকাণ্ডের প্রশংসা করেন। বিখ্যাত পর্তুগিজ লেখিকা ইসাবেল আলসাদা শিশুদের মাঝে ভাষা চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং ক্ষতি শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন। এসময় লেখিকাকে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে।

লিসবন সিটি কর্পোরেশনের মেয়র ফার্নান্দো মেদিনা শিশুদের বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্রের অভিনয়ের, ছড়া, গান এবং দুই প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং অভিবাদন জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..