• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখ শুনে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন মানবিক ডিসি জাহিদ সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক,পরিদর্শন কালে খুব শীঘ্রই উদ্বোধন :মোহাম্মদ আবদুর রউফ সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে যশোরে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং, যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ ফতুল্লায় ৬ দিন ধরে নিখোঁজ যুবক মিনহাজ শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

স্ত্রী ফিরে না আসায় যুবকের আত্মহত্যা

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৫২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
অভিমানী রুবেল।

নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ফিরে না আসায় অভিমানে আত্মহত্যা করেছে রুবেল (৩০) নামের এক যুবক। বৃহস্পতিবার (২৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে নিজ ঘর থেকে গলায় ফাঁস লাগানো তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধ্বার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নিয়াতপুর গ্রামের আবুল হাসেমের ছেলে রুবেল পূর্ব ধর্মগঞ্জস্থ লিটন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
ফতুল্লা থানার উপ-পরিদর্শক হাসান জানায়, রুবেল বালু টানার শ্রমিক হিসেবে কাজ করতো। স্ত্রী জোনাকি ও ছেলে জোনায়েতকে নিয়ে পূর্ব ধর্মগঞ্জের লিটনের বাসায় দীর্ঘদিন যাবত ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে। ঈদের পরে স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয় নিয়া কথার কাটাকাটি হলে স্ত্রী ছেলেসহ বাবার বাড়ীতে চলে যায়। তখন থেকে রুবেল একাই থাকতো। বুধবার সে তার স্ত্রীকে আনতে গেলে স্ত্রী ফিরে না আসায় সে একাই বাসায় চলে আসে। বৃহস্পতিবার সকালে দরজা বন্ধ দেখে বাড়ীর অন্যান্য ভাড়াটিয়ারা ডাকাডাকি করলে দরজা না খুললে আশপাশের লোকজন সহ ফতুল্লা থানা পুলিশকে সংবাদ দেয়। ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..