• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

স্বামীর ওপর হামলায় মানসিকভাবে আঘাতপ্রাপ্ত পেলোসি

বিডিনিউজ আই ডেস্ক : / ১৯৪২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

বিডি নিউজ আই ডেস্ক, ওয়াশিংটন: মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসি বলেছেন, স্বামীর ওপর সহিংস হামলার কারনে তিনি ও তার পরিবারের সকল সদস্য মানসিকভাবে তীব্র আঘাত পেয়েছেন ও তাদের হৃদয় ভেঙে গেছে।
গত শুক্রবার সান ফ্রান্সিসকোর বাড়িতে পেলোসির স্বামী পল পেলোসির (৮২) ওপর হাতুড়ি দিয়ে হামলা চালায় এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে। তার নাম ডেভিড ডেপাপে(৪২) বলে জানিয়েছে পুলিশ।
হামলায় পল মাথা ও হাতে আঘাত পেয়েছেন। হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে ডাক্তাররা আশা করছেন।
শনিবার সন্ধ্যায় টুইটারে এক চিঠি পোস্টের মাধ্যমে ন্যান্সি পেলোসি বলেছেন, আমাদের সন্তান, আমাদের নাতি নাতনিদের মন ভেঙে গেছে এবং তারা মানসিকভাবে তীব্র আঘাত পেয়েছে।
হামলার পর এ প্রথম প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, আইন প্রয়োগকারী ও জরুরি সেবার সদস্যদের দ্রুত পদক্ষেপ এবং তিনি যে জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা পেয়েছেন সে জন্যে আমরা কৃতজ্ঞ।
পেলোসি বলেন, তার অবস্থা অব্যাহতভাবে উন্নত হচ্ছে।
পল পেলোসির ওপর হামলার সময়ে তিনি বাড়িতে একা ছিলেন। ন্যান্সি পেলোসি সে সময়ে কাজের সূত্রে ওয়াশিংটন ছিলেন।
এদিকে আটক হওয়া ডেপাপেকে কারাগারে রাখা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারাত্মক অস্ত্র দিয়ে হামলা, বয়স্ক ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার, হুমকিসহ আরো কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..