• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন ডা. মো. জহিরুল ইসলাম কুমিল্লা জেলার নতুন সিভিল সার্জন না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন প্রশিক্ষণ শেষে খালি হাতে ফিরবেন নারীরা, জানতে পেরেই উদ্যোগ নিলেন ডিসি জাহিদ

হাম থেকে বাঁচতে ড্যাব’র উদ্যোগে ভিক্টোরিয়া হাসপাতালে সচেতনতামূলক প্রচারপত্র বিলি

জাহাঙ্গীর হোসেন / ১৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৯ মে, ২০২৬

হাম থেকে বাঁচতে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

শনিবার (৯ মে) বেলা ১১টায় ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর জেলা সভাপতি অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে সচেতনতামূকল প্রচারপত্র বিলি করেন।

এসময় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জহিরুল ইসলামসহ ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ’র নেতৃবৃন্দ ও হাসপাতালের অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

জেলা ড্যাব সভাপতি অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা। জাতীয় টিকাদান কর্মসূচি অনুযায়ী নির্ধারিত সময়ে এমআর টিকা নিশ্চিত করুন। হাম খুব সহজে একজন থেকে আরেকজনে ছড়ায়। তাই আক্রান্ত শিশুর সংস্পর্শ এড়িয়ে চলুন। যেখানে অনেক মানুষ একসাথে থাকে (মেলা, স্কুলে প্রাদুর্ভাব), সেখানে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। বিশেষ করে ছোট শিশুদের জন্য। পুষ্টিকর খাবার, বুকের দুধ (ছোট শিশুদের ক্ষেত্রে), ফলমূল ও সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ভিটামিন এ শিশুর শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে এবং হাম হলে জটিলতা কমায়। হাত ধোয়া, কাশি-হাঁচির শিষ্টাচার মেনে চলা সংক্রমণ কমাতে সাহায্য করে।
জ্বর, কাশি, চোখ লাল হওয়া, শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং শিশুকে আলাদা রাখুন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..