• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

৫০ উর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠনের আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা / ২৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

নিজস্ব সংবাদদাতা: “বৃদ্ধাশ্রম নয়, পরিবার হউক সুরক্ষিত বাস যোগ্য স্থান ” এ শ্লোগানে অনুষ্ঠিত হলো ৫০ উর্ধ্বে কফি হাউজ শেষ বেলা সংগঠনের ঈদ পুণর্মিলনী ও অভিষেক মূল্যায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলার বরফকল চৌরঙ্গী পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৫০ উর্ধ্বে কফি হাউজ শেষ বেলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ্ আলম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মেজবাউদ্দিন মামুন’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। জাতীয় সংঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা করা হয়। পর শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শহীদ উল্লাহ।

সংগঠনের কার্যক্রম ও মূল্যায়ন নিয়ে বক্তব্য রাখেন – মোঃ বাহাউদ্দীন বাহার, সোহেল রহমান, ওয়াহিদ সাদত বাবু , কবি জয়নাল আবেদীন জয়, মোঃ শফিকুল ইসলাম আরজু, সোহেল, কবি সিরাজুল ইসলাম, আল আমিন।

এসময় অতিথির বক্তব্য রাখেন- সমাজসেবক মনোয়ারা বেগম, সংগঠনের সহ-সভাপতি ফিরোজ কায়সার, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল রাজ্জাক।

আলোচনা শেষে ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে  ম্মৃতিময় দিনগুলো তুলে ধরেন পিয়াসা, হোসনে আরা বেগম, শাহিন উদ্দিন খান, আয়েশা বেগম। উক্ত অনুষ্ঠানে অনেক আমন্ত্রিত অতিথি ও  সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে কন্ঠ শিল্পী রাসেল ও মিনহাজ বাবু’র মনোমুগ্ধকর সংঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..