• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ

‘সর্বাত্মক লকডাউন’॥ মাঠে থাকবে পুলিশ-বিজিবি-সেনাবাহিনী

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

নিজস্ব সংবাদদাতা: করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশে ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে ‘সর্বাত্মক লকডাউন’ বাস্তবায়নে পুলিশ-বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার বিভিন্ন বিভাগের কর্মসম্পাদন চুক্তি শেষে সচিবালয়ে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘লকডাউন না মানলে মৃত্যুর সংখ্যা বাড়বে, হাসপাতালে চিকিৎসা দেওয়া মুশকিল হয়ে যাবে। করোনা নিয়ন্ত্রণ করা না গেলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হবে, অন্য দেশ ভিসা দিতে চাইবে না।’
দেশের হাসপাতালের চিত্র তুলে ধরে তিনি জানান, এখনো হাসপাতালে যথেষ্ট বেড আছে। হাইফ্লো ন্যাজাল ক্যানোলা পর্যাপ্ত আছে। ওষুধের কোনো ঘাটতি নেই।

তিনি বলেন, মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পেতে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। চীনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী আগামী মাসে টিকা আসবে। আশা করা হচ্ছে, টিকা কার্যক্রম আর বন্ধ হবে না। দেশীয় টিকা উৎপাদনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে কাল সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশে সীমিত পরিসরে লকডাউন থাকবে। এরপর ১ জুলাই থেকে ৭ দিনের জন্য ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..