• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন

আজমেরী ওসমানের অনুগামী লিমন গ্রেপ্তার

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
সন্ত্রাসী লিমন।

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের ফতুল্লায় পাওনাদার ও তার বন্ধুকে মারধর করায় লিমন নামে এক যুবক ও তার শ্যালককে চাপাতিসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

জানাযায়, ২৭ জুন রোববার বিকেলে শহরের মাসদাইর এলাকার বাসা থেকে এ দুইজনকে আটকের পর তাদের গ্রেপ্তার দেখানো হয়।
লিমন এক সময়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি নাসিম ওসমানের একমাত্র ছেলে আজমেরী ওসমানের অনুগামী ছিলেন। তিনি আজমেরী ওসমানের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্ম করেন। ধরাকে সরা জ্ঞান করলো কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। এক পর্যায়ে মাসখানেক আগে আজমেরী ওসমান তাকে বিতাড়িত করে।
জানা গেছে, মুকিদ নামে এক ব্যক্তি লিমনের কাছে টাকা পাবে। মুকিদ ও আক্তার নূর নামে দুইজন মাসদাইরে লিমনের বাড়িতে যায় পাওনা টাকা চাইতে। ওই সময়ে লিমন ও তার শ্যালক হিজবুল্লাহ ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করতে চায়। তখন তারাও ক্ষিপ্ত হলে লিমনের শ্যালক হিজবুল্লা চাপাতি দিয়ে আক্তার নূরকে কোপায়। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে লিমন ও তার শ্যালক হিজবুল্লাহকে চাপাতিসহ আটক করে পুলিশে দেয়। এঘটনায় মুকিদ বাদী হয়ে মামলা করেছে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, একটি মামলার প্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..