• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ৫ হাজার রুপি জরিমানা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৫১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বিডি নিউজ আই ডেস্ক: নারদ ঘুষ কেলেঙ্কারি মামলায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে হলফনামা নিয়েছেন কলকাতা হাইকোর্ট। দেরিতে হলফনামা দেওয়ায় মমতার কাছ থেকে আদায় করা হয়েছে পাঁচ হাজার রুপি জরিমানা। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকও জরিমানা দিয়ে হলফনামা দাখিল করেছেন।

আগামী ১৫ জুলাই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে নারদ ঘুষ কেলেঙ্কারি মামলার পরবর্তী শুনানি হবে। নারদ মামলাটি কলকাতার আদালত থেকে অন্য কোনো রাজ্যের আদালতে স্থানান্তর করার আবেদন করেছিল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এ আবেদন খারিজ হয়ে গেছে। সিবিআইকে আগামী ১০ দিনের মধ্যে পৃথক হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
উল্লেখ্য, গত ১৭ মে আলোচিত নারদ মামলায় সিবিআই গ্রেফতার করে তৃণমূল ও বিজেপির চার নেতাকে। তারা হলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূলের বিধায়ক মদন মিত্র ও কলকাতার সাবেক মেয়র ও বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। গ্রেফতারের দিন মমতা কলকাতার সিবিআই দপ্তর নিজাম প্যালেসে ছুটে গিয়ে ওই নেতাদের মুক্তি দাবি করেন। একই সঙ্গে অভিযুক্ত চার নেতাকে কলকাতা সিবিআইয়ের বিশেষ আদালতে তোলার সময় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক সেখানে উপস্থিত হয়ে তৃণমূলের পক্ষে অবস্থান নেন। এ ঘটনার পরপরই কলকাতা হাইকোর্টে নারদ মামলা বিচারের জন্য গঠিত পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ মামলাটির পক্ষভুক্ত করেন মমতা ও মলয়কে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..