• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রুবেল হত্যা মামলায় আরও ২জন গ্রেফতার

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
মনির হোসেন(৪০) ও শাহতাজ(৩৩)।

বিডি নিউজ আই: নারায়ণগঞ্জ ফতুল্লায় রাজমিস্ত্রী রুবেল হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আরো দুজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।মঙ্গলবার রাতভর ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার দেওভোগ মাদ্রাসার মৃত ইউসুফ মিয়ার পুত্র মনির হোসেন(৪০) ও জামতলার ফজলুল হকের পুত্র শাহতাজ(৩৩)।

এর আগে সোমবার রাতে ও মঙ্গলবার দিনভর ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একই হত্যা মামলার এজাহারনামীয় ছয় আসামী সম্রাট, সেলিম,আলী, রাকিব ওরফে টাইগার শিমুলও বিজয় কে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়,নিহত রুবেল তার পরিচিত রনিকে সাথে নিয়ে সেমবার সন্ধ্যায় জামতলাস্থ ভাড়া বাসা থেকে ঘুরতে বের হয়।রাত দশটার দিকে ইসদাইর বাজারস্থ জয়যাত্রা ক্লাবের সামনে পৌছামাত্র ক্লাব ও মাদক ব্যবসার আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে স্থানীয় দুটি গ্রুপের মাঝে সংঘর্ষ হয়।এ সময় উভয় গ্রুপের সংঘর্ষের মধ্যে পরে নিহত হয় রাজমিস্ত্রী পথচারী রুবেল।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মঙ্গলবার (২৯ জুন) ফতুল্লা মডেল থানায় ৩৪ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম জানায়, হত্যা মামলার এজাহারনামীয় ছয়জন এবং জড়িত থাকার সন্দেহে দুইজন সহ মোট আটজন কে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..