• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

দেশকে আবারো তলাবিহীন ঝুড়ি বানাবেন না : মোমিন মেহেদী

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

সংবাদ বিজ্ঞপ্তি: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দুর্নীতিবাজ-যুদ্ধাপরাধী-বঙ্গবন্ধুঘাতকদেরকে পৃষ্টপোষকতা দিয়ে আর দেশকে আবারো তলাবিহীন ঝুড়ি বানাবেন না। ৩ জুলাই বিকেল ৪ টায় অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান নাবিল আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। মোমিন মেহেদী এসময় আরো বলেন, মধ্যবিত্ত-নিন্মবিত্তশ্রেণির মানুষের বাড়ি ভাড়া সমস্যার সমাধান না করে, কমপক্ষে দারিদ্রসীমার নিচে থাকার সাড়ে ৪ কোটি মানুষের খাদ্য ব্যবস্থা না করে এই লকডাউন নির্মমতার স্বাক্ষী হয়ে থাকবে বাংলাদেশের আগামী হাজার বছর ধরে। মাননীয় প্রধানমন্ত্রী যদি দুর্নীতিবাজদের জালে আবদ্ধ হয়ে আরো অন্যায়-অপরাধ-দুর্নীতিকে প্রশ্রয় দেন, তাহলে দেশ ধ্বংসের কাছাকাছি চলে যাবে, যা আমরা কোনভাবেই চাই না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..