• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন সকলের সহযোগীতায় যেমন অবৈধ ফুটপাত উচ্ছেদ হয়েছে তেমনি সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই: টিআই করিম আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার বাংলাদেশ ছড়া সংসদ এর ৫৩ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি

রিকশাচালককে মারধর করলো মেম্বার রাসেল

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
রিক্সাচালক সুমন ও ম্বেবার রাসেল।

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমন রোধে কঠোর লকডাউনে ফতুল্লায় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এতো কঠোরতার পরও পেটের তাগিদে কঠোর লকডাউনে রিকশা নিয়ে বেড় হয় রিকশাচালক সুমন। রিকশা নিয়ে পোস্ট অফিস মোড়ে আসলে ফতুল্লা ইউনিয়ন পরিষদের অবৈধ মেম্বার রাসেল ও তার সহযোগীরা সুমনকে মারধর করে। শনিবার (৩ জুলাই) ফতুল্লার পোস্ট অফিস মোড়ে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার সুমন জানায়, আমি যদি রিকশা চালিয়ে টাকা রোজগার করতে না পারি তাহলে আমার পরিবারের সদস্যদের না খেয়েই থাকতে হবে। পরিবারের কথা চিন্তা করে আমি রিকশা নিয়ে বের হয়েই ভারপ্রাপ্ত এক মেম্বার রাসেলের মারধরের শিকার হই। রিকশাচালক সুমন বলেন, আমি ফতুল্লা রেলস্টেশন থেকে পোস্ট অফিসের মোড়ে যাই। তারপর রাস্তা বন্ধ দেখে রিকশা ঘুরিয়ে আসতে গেলে তারা আমার মাস্ক টেনে ছিড়ে ফেলে ও ৪/৫টি থাপ্পড় মারে। এ বিষয়ে রিকশার মালিক মোঃ হাসান বলেন, মেম্বারের পুলাপাইনরা মারছে। ওইখানে মেম্বারও ছিলো। রিকশাওয়ালাদের মারধর করেছে। শরীরে হাত দেওয়ার অধিকার নাই। এটা কিন্তু অন্যায়। রাসেল নিজেকে ফতুল্লা ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে পরিচয় দিলেন, তিনি ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার না। তার পিতার মৃত্যুর থেকে নিজেকে মেম্বার দাবি করে আসছে।

এ বিষয়ে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..