• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

চাঁদাবাজির অভিযোগে অটো হুমায়ুন গ্রেফতার

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
গ্রেফতারকৃত হুমায়ুন ওরফে অটো হুমায়ুন।

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজি ও ইজিবাইক চালকের ২০০ টাকা ছিনিয়ে নেবার অভিযোগে হুমায়ুন আলীকে গ্রেফতার করছে পুলিশ।

বুধবার (২৬ মে) বিকেলে পঞ্চবটী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ব্যাটারী চালিত অটোরিক্সা-ইজিবাইক থেকে চাঁদা আদায়কারী শীর্ষস্থানীয় চাঁদাবাজ আজিজুল ওরফে অটো আইজ্জার সহযোগী। এর আগে ইজিবাইক চালক অন্তর ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত হুমায়ুন ওরফে অটো হুমায়ুন ফতুল্লা মডেল থানার পঞ্চবটী হরিহর পাড়ার মৃত হাজী আলী মোহাম্মদের ছেলে।
ইজিবাইক চালকের অভিযোগ, চাঁদাবাজ হুমায়ুন রাস্তায় ইজিবাইক চলাচলের জন্য লাইসেন্স প্রদানের নামে দীর্ঘদন ধরে ইজিবাইক চালকদের নিকট থেকে ১ হাজার টাকা চাঁদাবাজী করে আসছে এবং ১ হাজার টাকা নেওয়ার পর প্রতিমাসে ৭দশ টাকা দাবী করে আসছে। কেহ তা না করলে অর্থাৎ লাইসেন্স প্রদানের নামে তাদের তৈরী বানোয়াট স্টিকার ইজিবাইকে লাগানো না থাকলে চাঁদাবাজ চক্র জোরপূর্বক গাড়ীর চাবি, সিট, পকেটে থাকা টাকা, কখনো কখনো ইজিবাইক রেখে তাদের বানেয়াট স্টিকার ক্রয় করতে বাধ্য করে। বুধবার সকাল নয়টায় দিকে বাদী তার ইজিবাইক নিয়ে পঞ্চবটী এলাকায় এলে চাঁদাবাজ হুমায়ুন আলী তার ইজিবাইক আটক করে তার নিকট ১ হাজার টাকা দাবী করে। তিনি তার চাহিদানুযায়ী টাকা দিতে অস্বীকার করলে তার পকেটে থাকা ২দশ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। পর্ববর্তীতে হুমায়ুন তার গ্যারেজে গিয়েও চাদাঁ দাবী করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, কোন পরিবহন চাঁদাবাজকে চাঁদাবাজি করতে দেওয়া হবেনা। সে যতই প্রভাবশালী হোক না কেনো তাকে আইনের আওতায় আনা হবে। কোন চাঁদাবাজকে ছাড় দেয়া হবেনা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..