• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে তৎপর পুলিশ: অতিঃআইজিপি

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

বিডি নিউজ আই: সড়ক-মহাসড়কে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মল্লিক ফখরুল ইসলাম। শনিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে এ কথা বলেন ফখরুল ইসলাম।
তিনি বলেন, কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা ও মহানগর পুলিশ যৌথভাবে কাজ করছে।
অতিরিক্ত আইজিপি বলেন, ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তায় সাইনবোর্ড ও শিমরাইল মোড়ে দুটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ ও নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। যানজটের ভোগান্তি ছাড়াই গণপরিবহন ও পশুবাহী ট্রাক নিরাপদে নিজ নিজ গন্তব্যে যাতে পৌঁছাতে পারে, সে জন্যই এ পদক্ষেপ।
অজ্ঞান পার্টি, মলম পার্টির তৎপরতা রোধে যাত্রীদের মাইকিং করে সচেতন করা হচ্ছে। এ ছাড়া এই ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও তৎপর রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের গাজীপুর জোনের পুলিশ সুপার আলী আহম্মেদ খান, সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..